মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

তদন্তে যাচাই করছে সিআইডি

হাদি হত্যা মামলার আসামি তাজুলের নাম-পরিচয় বদলের তথ্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম অভিযুক্ত তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পরিচয় পরিবর্তনের তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, নিজের নাম, বাবার নাম ও জন্মতারিখ পরিবর্তন করে ভারতে নতুন পরিচয়ে অবস্থান করছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) বেসরকারি টেলিভিশন স্টার নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, তাজুল ইসলাম বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং দেশটির নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশি পাসপোর্টে তার নাম তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী থাকলেও ভারতে তিনি মহিউদ্দিন চৌধুরী নামে আধারকার্ড গ্রহণ করেছেন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশি নথিতে বাবার নাম নজরুল ইসলাম চৌধুরী থাকলেও ভারতের কাগজপত্রে বাবার নাম নজরুল উদ্দিন চৌধুরী উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জন্মতারিখেও পরিবর্তন আনার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুর এলাকায় একটি ঠিকানা ব্যবহার করেছেন তাজুল। বর্তমানে তিনি কলকাতার একটি আবাসিক এলাকায় অবস্থান করছেন এবং মাঝে মাঝে অবস্থান পরিবর্তন করছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

নথি বিশ্লেষণে ভারতের আকরাম আলী ওরফে ভিকি নামে এক ব্যক্তির সঙ্গে তাজুল ইসলামের ব্যবসায়িক সম্পর্কের তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তি তাকে ভারতীয় নাগরিকত্ব পেতে সহযোগিতা করছেন বলেও দাবি করা হয়েছে।

হাদি হত্যা মামলায় ডিবি চার্জশিট জমা দিলেও বাদীপক্ষের নারাজির পর বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. জসীম উদ্দীন খান বলেন, তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হলো অভিযুক্ত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করা। কেউ অন্য নামে পরিচিত হলেও তার প্রকৃত পরিচয় যাচাই করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতা শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক যুবলীগ নেতা আলমগীরকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় ১৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। তদন্তে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নাম উঠে আসে এবং ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

#হাদি_হত্যা_মামলা #তাজুল_ইসলাম #সিআইডি_তদন্ত

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হাদি হত্যা মামলার আসামি তাজুলের নাম-পরিচয় বদলের তথ্য

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত