রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যৌথ অভিযানে রাতের অন্ধকারে উদ্ধার

হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ

ছবি: চেকপোস্ট

হাতিয়া উপজেলার নদীর ঘাটে লুকিয়ে রাখা ২ হাজার ৭০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার ঘাটে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) একই ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাত ১টার দিকে কালামচর সুইচ ঘাট-সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ‘মা-বাবার দোয়া বরফ কল’-সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ২৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ সময় অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ওসি কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

#হাতিয়া #ডিজেলজব্দ #অভিযান

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

হাতিয়া উপজেলার নদীর ঘাটে লুকিয়ে রাখা ২ হাজার ৭০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার ঘাটে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) একই ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাত ১টার দিকে কালামচর সুইচ ঘাট-সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ‘মা-বাবার দোয়া বরফ কল’-সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ২৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ সময় অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ওসি কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত