বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বচ্ছ ও জনবান্ধব পুলিশিংয়ের প্রতিশ্রুতি

নলছিটি থানায় নতুন ওসি, মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ শুরু করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থানা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ওসির নেতৃত্বে নলছিটি থানা পুলিশ নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মাদক ব্যবসা, জুয়া, চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে তৌহিদুজ্জামান বরিশালের আগৈলঝাড়া থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও স্থানীয় জনগণের প্রশংসা অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নবাগত ওসি তৌহিদুজ্জামান বলেন, “নলছিটিকে মাদক, জুয়া ও অপরাধমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আইন সবার জন্য সমান। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং মানবিক পুলিশিং নিশ্চিত করা হবে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নতুন ওসির নেতৃত্বে নলছিটির আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। একই সঙ্গে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এবং দ্রুত ও সহজ পুলিশি সেবা নিশ্চিত হবে।

#নলছিটি #জিরো_টলারেন্স #ওসি_তৌহিদুজ্জামান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নলছিটি থানায় নতুন ওসি, মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ শুরু করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থানা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ওসির নেতৃত্বে নলছিটি থানা পুলিশ নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মাদক ব্যবসা, জুয়া, চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে তৌহিদুজ্জামান বরিশালের আগৈলঝাড়া থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও স্থানীয় জনগণের প্রশংসা অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নবাগত ওসি তৌহিদুজ্জামান বলেন, “নলছিটিকে মাদক, জুয়া ও অপরাধমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আইন সবার জন্য সমান। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং মানবিক পুলিশিং নিশ্চিত করা হবে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নতুন ওসির নেতৃত্বে নলছিটির আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। একই সঙ্গে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এবং দ্রুত ও সহজ পুলিশি সেবা নিশ্চিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত