বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আপত্তিকর অবস্থায় দুজনকে আটক করা হয়

চাঁপাইনবাবগঞ্জে অনৈতিক কাজ করবার সময় কলেজ শিক্ষার্থী আটক

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকায় আপত্তিকর অবস্থায় এক কলেজছাত্র ও এক কলেজছাত্রীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুজন একই কলেজের শিক্ষার্থী। তাদের একজনের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় এবং অপরজনের বাড়ি ছত্রাজিতপুর এলাকায়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, ঘটনাকে কেন্দ্র করে একজন তরুণীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে একটি কক্ষ ব্যবহারের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে। তবে অভিযুক্ত তরুণী তাৎক্ষণিকভাবে ওই অভিযোগ অস্বীকার করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি। অভিযোগগুলোর সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি।

#বাংলাদেশ_পুলিশ_ #চাঁপাইনবাবগঞ্জ #কলেজশিক্ষার্থী

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অনৈতিক কাজ করবার সময় কলেজ শিক্ষার্থী আটক

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকায় আপত্তিকর অবস্থায় এক কলেজছাত্র ও এক কলেজছাত্রীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুজন একই কলেজের শিক্ষার্থী। তাদের একজনের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় এবং অপরজনের বাড়ি ছত্রাজিতপুর এলাকায়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, ঘটনাকে কেন্দ্র করে একজন তরুণীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে একটি কক্ষ ব্যবহারের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে। তবে অভিযুক্ত তরুণী তাৎক্ষণিকভাবে ওই অভিযোগ অস্বীকার করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি। অভিযোগগুলোর সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত