হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক মাদক কারবারিসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত মজর আলীর ছেলে হেলাল মিয়া ৩৩ এবং করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামের আব্দুল বারিকের ছেলে রুবেল মিয়া ২৬।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাহিদুল হকের দিকনির্দেশনায় সোমবার ৪ মে দিবাগত রাতে উপপরিদর্শক মানিক সাহা, এএসআই খায়রুল ইসলাম ও আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
অভিযানের সময় হেলাল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযানে পলাতক আসামি রুবেল মিয়াকেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে ওসি মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ৫ মে গ্রেপ্তারকৃত আসামিদের হবিগঞ্জ জেলা সদর আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬