সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেফতারকৃতদের

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের সফল অভিযান, দুই পলাতক আসামি গ্রেফতার

গ্রেফতারকৃতরা আমিন মিয়া, মন্নান মিয়া। ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমিন মিয়া (৫০) এবং একই গ্রামের মৃত কেছলু মিয়ার ছেলে মন্নান মিয়া (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) দিবাগত রাতে লাখাই থানার উপপরিদর্শক আবু কাউছার, এএসআই প্রদীপ রায় ও আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে লক্ষীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের সোমবার (২২ জুন) হবিগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

#লাখাই #হবিগঞ্জ_পুলিশ #আসামি_গ্রেফতার

চেকপোস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের সফল অভিযান, দুই পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমিন মিয়া (৫০) এবং একই গ্রামের মৃত কেছলু মিয়ার ছেলে মন্নান মিয়া (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) দিবাগত রাতে লাখাই থানার উপপরিদর্শক আবু কাউছার, এএসআই প্রদীপ রায় ও আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে লক্ষীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের সোমবার (২২ জুন) হবিগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত