শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সোহাগ কাজী গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্তানদের সঙ্গে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও চলমান মামলার কারণে গ্রেপ্তারের আশঙ্কায় পরিবারের পুরুষ সদস্যরা ওই রাতে বাড়িতে ছিলেন না। এ সুযোগে কয়েকজন ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে ও তার সন্তানদের জিম্মি করেন। পরে তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে অন্তত দুজনকে তিনি শনাক্ত করেছেন। তারা হলেন আকবর ও পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহাগ কাজী।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে চলে যান। পরে স্থানীয়রা ওই নারীকে ঘরের ভেতর অসুস্থ অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার পর আকবর ও সোহাগ কাজীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে পুলিশের কাছে দেওয়ার আগে তাদের মারধর করা হয়েছে বলেও জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তের পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে।

#গোপালগঞ্জ #টুঙ্গিপাড়া #ধর্ষণেরঅভিযোগ

চেকপোস্ট

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্তানদের সঙ্গে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও চলমান মামলার কারণে গ্রেপ্তারের আশঙ্কায় পরিবারের পুরুষ সদস্যরা ওই রাতে বাড়িতে ছিলেন না। এ সুযোগে কয়েকজন ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে ও তার সন্তানদের জিম্মি করেন। পরে তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে অন্তত দুজনকে তিনি শনাক্ত করেছেন। তারা হলেন আকবর ও পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহাগ কাজী।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে চলে যান। পরে স্থানীয়রা ওই নারীকে ঘরের ভেতর অসুস্থ অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার পর আকবর ও সোহাগ কাজীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে পুলিশের কাছে দেওয়ার আগে তাদের মারধর করা হয়েছে বলেও জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তের পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত