শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খতিয়ে দেখছে পুলিশ

ঝালকাঠিতে বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির দাবি

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় একটি টিনশেড বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরটি স্থানীয় বাসিন্দা মো. রাজ্জাক হাওলাদারের।

রাজ্জাক হাওলাদারের দাবি, অগ্নিকাণ্ডের সময় পরিবারের কেউ ঘরে ছিলেন না। এ সুযোগে কেউ পেট্রোল ঢেলে আগুন দিয়ে থাকতে পারে। তার ভাষ্য, গ্যাস সিলিন্ডার কিংবা বিদ্যুৎ থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। কারণ পরিবারের সদস্যরা বাইরে গেলে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন এবং ঘটনার দিনও সংযোগ বন্ধ ছিল।

তিনি বলেন, আগুনে ঘরের সবকিছু পুড়ে গেছে। পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এতে তার প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Image

#অগ্নিকাণ্ড #নলছিটি #ঝালকাঠি

চেকপোস্ট

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠিতে বসতঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির দাবি

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় একটি টিনশেড বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরটি স্থানীয় বাসিন্দা মো. রাজ্জাক হাওলাদারের।

রাজ্জাক হাওলাদারের দাবি, অগ্নিকাণ্ডের সময় পরিবারের কেউ ঘরে ছিলেন না। এ সুযোগে কেউ পেট্রোল ঢেলে আগুন দিয়ে থাকতে পারে। তার ভাষ্য, গ্যাস সিলিন্ডার কিংবা বিদ্যুৎ থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। কারণ পরিবারের সদস্যরা বাইরে গেলে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন এবং ঘটনার দিনও সংযোগ বন্ধ ছিল।

তিনি বলেন, আগুনে ঘরের সবকিছু পুড়ে গেছে। পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এতে তার প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত