রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাতপাখি দক্ষিণ দুর্গাপুরে মেম্বার পদপ্রার্থী আকিনুরের মতবিনিময় সভা

ছবি: চেকপোস্ট

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইউপি সদস্য পদপ্রার্থী মো. আকিনুর (মাসুদ রানা)।

সাতপাখি দক্ষিণ দুর্গাপুর এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও বিপুলসংখ্যক যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় মো. আকিনুর (মাসুদ রানা) নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। ৪ নম্বর ওয়ার্ডকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সবার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।”

এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁর বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি স্থানীয় সুধীজন ও তরুণদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

চেকপোস্ট

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সাতপাখি দক্ষিণ দুর্গাপুরে মেম্বার পদপ্রার্থী আকিনুরের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইউপি সদস্য পদপ্রার্থী মো. আকিনুর (মাসুদ রানা)।

সাতপাখি দক্ষিণ দুর্গাপুর এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও বিপুলসংখ্যক যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় মো. আকিনুর (মাসুদ রানা) নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। ৪ নম্বর ওয়ার্ডকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সবার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।”

এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁর বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি স্থানীয় সুধীজন ও তরুণদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত