শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

এ পর্যন্ত ২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজযাত্রায় বাংলাদেশিদের ঢল, ৮১ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন হাজিরা

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত সৌদি আরব-এ পৌঁছেছেন মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এসব যাত্রী ৮১টি ফ্লাইটে দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৯ হাজার ২৪৮ জন হজযাত্রী।

ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট।

এদিকে, সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বুধবার (২২ এপ্রিল) মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম এবং এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হজযাত্রায় বাংলাদেশিদের ঢল, ৮১ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন হাজিরা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত সৌদি আরব-এ পৌঁছেছেন মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এসব যাত্রী ৮১টি ফ্লাইটে দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৯ হাজার ২৪৮ জন হজযাত্রী।

ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট।

এদিকে, সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বুধবার (২২ এপ্রিল) মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম এবং এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত