মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কমাবে বাঁধ ক্ষয়ের ঝুঁকি

সড়ক-বাঁধ রক্ষায় আসছে ‘বিন্না ঘাস’, গঠিত হচ্ছে টেকনিক্যাল কমিটি

পরিবেশবান্ধব ‘বিন্না ঘাস’ ব্যবহারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

দেশের সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব ‘বিন্না ঘাস’ ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের কার্যকারিতা নিয়ে একটি বিশেষ প্রস্তাব উপস্থাপন করেন।

উপস্থাপনা শেষে দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এই ঘাস ব্যবহারের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকে উপস্থিত সবাই একমত হন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহার করা সবচেয়ে কার্যকর হবে তা যাচাই করতে একটি উচ্চপর্যায়ের ‘টেকনিক্যাল কমিটি’ গঠন করা হবে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে গঠিত কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামও সদস্য হিসেবে থাকবেন।

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিন্না ঘাস ব্যবহারের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিকভাবে ভেটিভার (Vetiver) নামে পরিচিত বিন্না ঘাস বিশ্বের বিভিন্ন দেশে মাটি ও বাঁধ সংরক্ষণে ব্যবহৃত হয়। এর শক্তিশালী ও দীর্ঘ শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে আঁকড়ে ধরে রাখে। প্রচণ্ড গরম, শীত, দীর্ঘ সময় পানির নিচে থাকা কিংবা লবণাক্ত পরিবেশেও এই ঘাস টিকে থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের নদীভাঙনপ্রবণ ও উপকূলীয় অঞ্চলে এই ঘাস কার্যকর ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি সড়ক ও বাঁধের স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে।

বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#বিন্না_ঘাস #সড়ক_বাঁধ_রক্ষা #পরিবেশবান্ধব_উদ্যোগ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সড়ক-বাঁধ রক্ষায় আসছে ‘বিন্না ঘাস’, গঠিত হচ্ছে টেকনিক্যাল কমিটি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব ‘বিন্না ঘাস’ ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের কার্যকারিতা নিয়ে একটি বিশেষ প্রস্তাব উপস্থাপন করেন।

উপস্থাপনা শেষে দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এই ঘাস ব্যবহারের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকে উপস্থিত সবাই একমত হন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহার করা সবচেয়ে কার্যকর হবে তা যাচাই করতে একটি উচ্চপর্যায়ের ‘টেকনিক্যাল কমিটি’ গঠন করা হবে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে গঠিত কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামও সদস্য হিসেবে থাকবেন।

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিন্না ঘাস ব্যবহারের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিকভাবে ভেটিভার (Vetiver) নামে পরিচিত বিন্না ঘাস বিশ্বের বিভিন্ন দেশে মাটি ও বাঁধ সংরক্ষণে ব্যবহৃত হয়। এর শক্তিশালী ও দীর্ঘ শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে আঁকড়ে ধরে রাখে। প্রচণ্ড গরম, শীত, দীর্ঘ সময় পানির নিচে থাকা কিংবা লবণাক্ত পরিবেশেও এই ঘাস টিকে থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের নদীভাঙনপ্রবণ ও উপকূলীয় অঞ্চলে এই ঘাস কার্যকর ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি সড়ক ও বাঁধের স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে।

বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত