সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ

স্যরি ধুয়ে পানি খা’, হেনস্তা ও বয়কটের অভিযোগে ক্ষুব্ধ পরীমনি

চিত্রনায়িকা পরীমনি। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি বলেছেন, ভয়ভীতি দেখিয়ে বা শারীরিকভাবে হেনস্তা করে কারও কাছ থেকে জোর করে ক্ষমা আদায় করা যায় না। নিজের ওপর ঘটে যাওয়া হয়রানি, মব জাস্টিস, অপপ্রচার ও বয়কটের চেষ্টার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।

ভিডিও বার্তায় ক্ষমা চাওয়ানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, কাউকে দিয়ে ভুল স্বীকার করাতে বা সরি বলাতে হলে তার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কিন্তু গলার ওপর চড়াও হয়ে কিংবা মেরে ফেলার হুমকি দিয়ে কি কখনো জোর করে ক্ষমা আদায় করা সম্ভব?

নিজের ব্যবহৃত শব্দচয়ন নিয়ে সমালোচনার প্রসঙ্গেও কথা বলেন তিনি। পরীমনির ভাষ্য, একজন নারী হওয়ার কারণে তাকে কটূক্তি ও হেনস্তার শিকার হতে হবে, আর তিনি সবকিছু নীরবে সহ্য করবেন—এমনটা হতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথে চলা বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে পরীমনি অভিযোগ করেন, এক শ্রেণির মানুষ ব্যক্তিগত আক্রোশ ও অহংবোধ থেকে তাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন এবং ব্যক্তিগত আক্রমণ করছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে অবমাননাকর শব্দও ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

কাজের সুযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে অভিনেত্রী বলেন, বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাকে কোনো কাজের প্রস্তাব দেওয়া না হয়। তাকে বয়কট করার পরিকল্পনাও ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, বয়কটের চেষ্টা সফল না হওয়ায় এখন সরাসরি গিয়ে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি যা ইচ্ছা তা করছেন বলেও অভিযোগ করেন পরীমনি। তিনি বলেন, হাতে একটি ফোন বা একটি পেজ থাকলেই সাংবাদিক পরিচয় দেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সাংবাদিকতা হতে পারে না।

তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে চাপে ফেলে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে এমন চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে নিজের বক্তব্যে স্পষ্ট করেন এই অভিনেত্রী।

ভিডিও বার্তার শেষ দিকে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, এসব করে তার কাছ থেকে ‘স্যরি’ আদায় করা যাবে না। এরপরই কড়া ভাষায় বলেন, স্যরি ধুয়ে পানি খা!

#বিনোদনখবর #পরীমনি #মবজাস্টিস

চেকপোস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

স্যরি ধুয়ে পানি খা’, হেনস্তা ও বয়কটের অভিযোগে ক্ষুব্ধ পরীমনি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত