শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

জামিন পেলেন চিত্রনায়িকা

পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, মারধরের শিকার সাংবাদিকরাও

ছবি : সংগৃহীত

ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির ব্যক্তিগত দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়া, ট্রাইপড ভাঙচুর এবং আদালতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে। এর আগে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরীমনি।

বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ

আদালত প্রাঙ্গণে পরীমনির দেহরক্ষীদের আঘাতে সুজন চন্দ্র নামের এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। পারিবারিক জমিসংক্রান্ত মামলার কাজে বড় ভাইয়ের সঙ্গে আদালতে এসেছিলেন তিনি।

সুজনের বড় ভাইয়ের অভিযোগ, আদালতের সামনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পরীমনির দুই দেহরক্ষী তাঁদের ধাক্কা দেন। একপর্যায়ে সুজনের মাথায় আঘাত করা হলে রক্তপাত শুরু হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

সাংবাদিকদের মারধর, ফোন কেড়ে নেওয়ার অভিযোগ

পরীমনির দেহরক্ষীদের বিরুদ্ধে সাংবাদিক ও কয়েকজন আইনজীবীকে আদালতে প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি অসদাচরণের অভিযোগও উঠেছে। এ ঘটনায় উপস্থিত আইনজীবী ও সাংবাদিকেরা প্রতিবাদ জানান।

আদালতকক্ষে অতিরিক্ত ভিড় ও হট্টগোলের মধ্যেই পরীমনির জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে আদালত ভবনের নিচে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন সাংবাদিককে মারধর এবং তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে দেহরক্ষীদের বিরুদ্ধে। তবে পরে সাংবাদিকেরা তাঁদের ফোন ফেরত পান।

এ ছাড়া গাড়িতে ওঠার সময় এক সাংবাদিকের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন পরীমনি। তবে সংশ্লিষ্ট সাংবাদিক অভিযোগ অস্বীকার করে জানান, তিনি শুধু ভিডিও ধারণ করছিলেন। ভিডিও ধারণের সময় তাঁর ট্রাইপডও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।

গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনির আত্মসমর্পণ

এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরীমনি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, আগের দিন মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওই দিন বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। অন্যদিকে পরীমনির আইনজীবী সময়ের আবেদন জানান।

আবেদনে উল্লেখ করা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে তাঁর জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

যে মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৫ সালের ২৬ জানুয়ারি এই মামলায় পরীমনিসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

মামলার সূত্রপাত ২০২২ সালের জুলাই মাসে। ওই সময় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ এনে মামলা করেন।

আদালতে জামিন পাওয়ার দিনই প্রাঙ্গণে মারধর ও সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি।

#বিনোদন_সংবাদ #পরীমনি #আদালতে_মারধর

চেকপোস্ট

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, মারধরের শিকার সাংবাদিকরাও

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত