স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের তারিখ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, তাঁর বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা তিনি দেখাবেন না। তবে আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট হবে।
এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬