সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন হুমায়ুন কবিরের

পুতুলের নিয়োগে ত্রুটির অভিযোগ, ‘দুর্নীতির দুর্গন্ধ থামানো কঠিন’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশর্ট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগপ্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে দায়িত্ব পালনের মতো প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা ও বিশেষজ্ঞতা পুতুলের ছিল না। তার নিয়োগপ্রক্রিয়াতেও ত্রুটি ছিল বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য না থাকলে কোনো নিয়োগ প্রশ্নের মুখে পড়তে পারে। পুতুলের নিয়োগের ক্ষেত্রেও এমন ত্রুটি ছিল বলে তিনি মনে করেন।

পুতুলের নিয়োগ নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট নিয়োগপ্রক্রিয়ায় অনেক বিষয় গোপন করা হয়েছিল এবং প্রভাব খাটিয়ে ও ভোটের মাধ্যমে পদটি পাওয়ার অভিযোগ রয়েছে। তার ভাষায়, ‘দুর্নীতির দুর্গন্ধ থামানো কঠিন’, বিষয়গুলো একসময় সামনে আসবেই।

আন্তর্জাতিক সংস্থায় কোনো শাসকগোষ্ঠীর পরিবারের সদস্যকে এভাবে নিয়োগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়োগপ্রক্রিয়া আরও কঠোর করার প্রয়োজনীয়তার কথা জানান।

ডব্লিউএইচওর গুরুত্ব তুলে ধরে হুমায়ুন কবির বলেন, কোভিডের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় এ ধরনের প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের প্রয়োজন। ভবিষ্যতে ডব্লিউএইচওর সংশ্লিষ্ট পদে মালদ্বীপের একজন প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলেও জানান তিনি।

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সফরের মূল লক্ষ্য হবে বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা।

সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকলেও কোন নেতার সঙ্গে কখন বৈঠক হবে, তা আগাম নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানান তিনি। বৈঠক চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।

রোহিঙ্গা সংকট নিয়েও জাতিসংঘে একটি সাইডলাইন বৈঠক আয়োজন করবে বাংলাদেশ। বিষয়টিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন হুমায়ুন কবির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, কোনো বৈঠক চূড়ান্ত হলে তা জানানো হবে।

ভারত নিয়ে বাংলাদেশের অবস্থান

ভারতের সঙ্গে কোনো বৈঠক হবে না—এমন কথা তিনি বলেননি বলেও পরিষ্কার করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রয়োজন ও সুযোগ অনুযায়ী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, গত ১৫ বছরে দুই দেশের সম্পর্ক ‘ঝামেলাগ্রস্ত ও ত্রুটিপূর্ণ’ ছিল। সেখান থেকে বের হয়ে ঢাকা এখন নতুন ও কার্যকর সম্পর্কের দিকে এগোতে চায়।

তিনি বলেন, ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি শুধু একটি দেশকে কেন্দ্র করে পরিচালিত হবে না। দেশের নিজস্ব স্বার্থই পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাবে।

সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি বাতিলের বিষয়গুলো এখনো যাচাই-বাছাই ও সংসদীয় পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ শনাক্ত ও দেশে ফেরাতে কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও সংবাদ সম্মেলনে জানান হুমায়ুন কবির।

এ ক্ষেত্রে যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সহযোগিতা নেওয়া হচ্ছে। অর্থ পাচার শনাক্তকরণ, তদন্ত এবং প্রয়োজনীয় কারিগরি ও অপরাধতদন্তসংক্রান্ত সহায়তার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

#পররাষ্ট্রনীতি #হুমায়ুনকবির #সায়মাওয়াজেদপুতুল

চেকপোস্ট

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পুতুলের নিয়োগে ত্রুটির অভিযোগ, ‘দুর্নীতির দুর্গন্ধ থামানো কঠিন’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত