রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে ১৪৯

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেল ৫২ জনের

মশারির নিচে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে সম্প্রতি তোলা। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে। এর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৫২ জন মারা গেছেন।

হাসপাতালে ভর্তি বাড়ছে

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে সবচেয়ে বেশি ৩০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৪ জন ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ২৭৫ জন। এ ছাড়া বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩ এবং রংপুরে ৭৩ জন ভর্তি হয়েছেন। সিলেটে নতুন করে ভর্তি হয়েছেন ছয়জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ হাজার ৮৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৮ হাজার ৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৫৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

#স্বাস্থ্যঅধিদপ্তর #ডেঙ্গু_আতঙ্ক #ডেঙ্গুআক্রান্ত

চেকপোস্ট

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেল ৫২ জনের

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে। এর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৫২ জন মারা গেছেন।

হাসপাতালে ভর্তি বাড়ছে

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে সবচেয়ে বেশি ৩০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৪ জন ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ২৭৫ জন। এ ছাড়া বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩ এবং রংপুরে ৭৩ জন ভর্তি হয়েছেন। সিলেটে নতুন করে ভর্তি হয়েছেন ছয়জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১ হাজার ৮৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৮ হাজার ৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৫৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত