কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্ত্রী ও তিন মেয়ের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ভাগিশরিকদের বিরুদ্ধে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় মুস্তাফিজুর, ইব্রাহিম ও জমিলা খাতুন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের পরিবারের দাবি, ছেলে সন্তান না থাকায় স্ত্রী ও তিন মেয়ের নামে জমি লিখে দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ভাগিশরিকদের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, জমির মালিকানা ও বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬