ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠনের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে স্থায়ীভাবে বহিষ্কার করায় পদটি শূন্য হয়। পরে ওই শূন্য পদে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনি যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
দায়িত্ব পাওয়ার পর রাতুল গাজী জেলা ছাত্রদলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং কলেজ শাখা ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন রাতুল গাজী।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬