প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রী ও তিন মেয়েকে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ
মাহাবুর রহমান,, ভুরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্ত্রী ও তিন মেয়ের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ভাগিশরিকদের বিরুদ্ধে।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।হামলায় মুস্তাফিজুর, ইব্রাহিম ও জমিলা খাতুন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।আহতদের পরিবারের দাবি, ছেলে সন্তান না থাকায় স্ত্রী ও তিন মেয়ের নামে জমি লিখে দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ভাগিশরিকদের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।স্থানীয় সূত্র জানায়, জমির মালিকানা ও বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত