বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নতুন উদ্যোগ

উলিপুরে নিরাপদ প্রসব কেন্দ্রের উদ্বোধন

উলিপুরে নিরাপদ প্রসব কেন্দ্রের উদ্বোধন
ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে ‘জাহাজের আলগা নিরাপদ প্রসব কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় গর্ভবতী মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রটি চালু করা হয়েছে। নতুন এ কেন্দ্রের মাধ্যমে জাহাজের আলগা ও আশপাশের এলাকার গর্ভবতী নারীরা নিরাপদ প্রসবসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন, গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মণ্ডলসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রটি চালু হওয়ায় দুর্গম এলাকার গর্ভবতী নারীদের জন্য নিরাপদ প্রসবসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও স্বস্তি দেখা গেছে।

#কুড়িগ্রাম #উলিপুর #নিরাপদপ্রসব

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

উলিপুরে নিরাপদ প্রসব কেন্দ্রের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে ‘জাহাজের আলগা নিরাপদ প্রসব কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় গর্ভবতী মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রটি চালু করা হয়েছে। নতুন এ কেন্দ্রের মাধ্যমে জাহাজের আলগা ও আশপাশের এলাকার গর্ভবতী নারীরা নিরাপদ প্রসবসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন, গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মণ্ডলসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রটি চালু হওয়ায় দুর্গম এলাকার গর্ভবতী নারীদের জন্য নিরাপদ প্রসবসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও স্বস্তি দেখা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত