বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

ইসলাম

বিশেষ নজর সৌদি কর্তৃপক্ষের

সৌদি পৌঁছেছেন ৪৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১০৮টি ফ্লাইটে চড়ে মোট ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

রোববার (৩ মে) সকালে প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। হজ অফিস বাংলাদেশ এবং সংশ্লিষ্ট বিমান সংস্থা ও সৌদি কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত সাতজন হজযাত্রী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুইজন মদিনায় ইন্তেকাল করেন।

স্বাস্থ্যসেবার অংশ হিসেবে সৌদি মেডিকেল টিম ইতোমধ্যে ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে।

ঢাকাস্থ সৌদি দূতাবাস চলতি বছর শতভাগ ভিসা ইস্যু সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। মোট ৭৮ হাজার ৫০০টি ভিসার সবই প্রদান করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।

#হজ২০২৬ #সৌদি_আরব #বাংলাদেশি_হজযাত্রী

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন ৪৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১০৮টি ফ্লাইটে চড়ে মোট ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

রোববার (৩ মে) সকালে প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। হজ অফিস বাংলাদেশ এবং সংশ্লিষ্ট বিমান সংস্থা ও সৌদি কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত সাতজন হজযাত্রী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুইজন মদিনায় ইন্তেকাল করেন।

স্বাস্থ্যসেবার অংশ হিসেবে সৌদি মেডিকেল টিম ইতোমধ্যে ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে।

ঢাকাস্থ সৌদি দূতাবাস চলতি বছর শতভাগ ভিসা ইস্যু সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। মোট ৭৮ হাজার ৫০০টি ভিসার সবই প্রদান করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত