বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

সৌদি আরবে হজযাত্রীদের মৃত্যু বেড়ে ১০ জনে

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের নাম মোছা. নিলুফা বেগম। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা।তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন বলে জানা গেছে।মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।তথ্য অনুযায়ী, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে মক্কা-এ আটজন এবং মদিনা-এ দুজনের মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন হজযাত্রী রয়েছেন।

সৌদি আরবে হজযাত্রীদের মৃত্যু বেড়ে ১০ জনে