নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চোরাই মবিলসহ এক শ্রমিককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার সকালে কারখানার প্রধান গেটে তল্লাশির সময় ঘটনাটি ধরা পড়ে।
আটক শ্রমিকের নাম রুহুল আমিন শান্ত। তিনি টুল রুম সপের কর্মচারী এবং তার টিকিট নম্বর ৭৪৩৪। অভিযানে তার কাছ থেকে ২০ লিটার চোরাই মবিল জব্দ করা হয়।
আরএনবি সূত্র জানায়, একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে বোতলে করে মবিল নিয়ে বের হওয়ার সময় গেটে তল্লাশিতে তিনি ধরা পড়েন। পরে তিনি স্বীকার করেন যে এটি তার সপ থেকে নেওয়া।
কারখানা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় তাকে বিভাগীয়ভাবে হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬