মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষকদের হাতে তুলে দেওয়া হলো

সৈয়দপুরে ৭৬ স্কুলে এমপির উপহার, পেল দেওয়াল ঘড়ি

ছবি : চেকপোস্ট

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়াল ঘড়ি উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এসব ঘড়ি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাযহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও হারুন অর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, সহকারী সেক্রেটারি আব্দুল মোমিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাশেদ হামিদুজ্জামান খোকন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাহফুজার রহমান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আমিনুর রহমান বিপুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ে সময়ের গুরুত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

Image

#প্রাথমিক_বিদ্যালয় #সৈয়দপুর_সংবাদ #এমপির_উপহার

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সৈয়দপুরে ৭৬ স্কুলে এমপির উপহার, পেল দেওয়াল ঘড়ি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়াল ঘড়ি উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এসব ঘড়ি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাযহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও হারুন অর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, সহকারী সেক্রেটারি আব্দুল মোমিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাশেদ হামিদুজ্জামান খোকন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাহফুজার রহমান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আমিনুর রহমান বিপুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ে সময়ের গুরুত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত