মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রথম হলো সাতক্ষীরা নার্সারি

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা- এর সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি : চেকপোস্ট

বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ১০ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্মসহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এবং জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নূরুল আমিন।

সেরা তিন নার্সারি পেল পুরস্কার

বৃক্ষমেলায় অংশ নেওয়া নার্সারিগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সাতক্ষীরা নার্সারি। দ্বিতীয় হয়েছে সাঈদ নার্সারি এবং তৃতীয় স্থান অর্জন করেছে সরদার নার্সারি

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আওছাফুর রহমান।

#সাতক্ষীরা #বৃক্ষমেলা২০২৬ #বৃক্ষরোপণ অভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা- এর সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ১০ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্মসহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এবং জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নূরুল আমিন।

সেরা তিন নার্সারি পেল পুরস্কার

বৃক্ষমেলায় অংশ নেওয়া নার্সারিগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সাতক্ষীরা নার্সারি। দ্বিতীয় হয়েছে সাঈদ নার্সারি এবং তৃতীয় স্থান অর্জন করেছে সরদার নার্সারি

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আওছাফুর রহমান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত