সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুই প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ৫০ হাজার টাকার কীটনাশক জব্দ

ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষি বিভাগের অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সহকারী কৃষি কর্মকর্তা আরেফিন ইসলাম এবং সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা।

সার বিক্রিতে অনিয়ম, জরিমানা ২০ হাজার টাকা

অভিযানের শুরুতে শহরের নয়াবাজার এলাকায় উপজেলা সার ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্সের গুদামে তল্লাশি চালানো হয়।

এ সময় সার বিক্রির রেজিস্ট্রারে কৃষকদের ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ না থাকা এবং গুদামের পরিবেশ সার সংরক্ষণের উপযোগী না হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠানটির মালিক মো. নুর ইসলাম।

দোকান থেকে জব্দ ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক

পরে শহরের তামান্না সিনেমা হল সংলগ্ন মেসার্স মন্ডল ট্রেডার্সে অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন কোম্পানির প্রায় ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। পরে এসব কীটনাশক জব্দ করা হয় এবং দোকান মালিক মো. আ. সালামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে অনিয়ম থেকে বিরত থাকতে দুই প্রতিষ্ঠানকেই সতর্ক করা হয়েছে।

#সৈয়দপুরেরখবর #কৃষিঅভিযান #মেয়াদোত্তীর্ণকীটনাশক

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ৫০ হাজার টাকার কীটনাশক জব্দ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষি বিভাগের অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সহকারী কৃষি কর্মকর্তা আরেফিন ইসলাম এবং সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা।

সার বিক্রিতে অনিয়ম, জরিমানা ২০ হাজার টাকা

অভিযানের শুরুতে শহরের নয়াবাজার এলাকায় উপজেলা সার ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্সের গুদামে তল্লাশি চালানো হয়।

এ সময় সার বিক্রির রেজিস্ট্রারে কৃষকদের ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ না থাকা এবং গুদামের পরিবেশ সার সংরক্ষণের উপযোগী না হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠানটির মালিক মো. নুর ইসলাম।

দোকান থেকে জব্দ ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক

পরে শহরের তামান্না সিনেমা হল সংলগ্ন মেসার্স মন্ডল ট্রেডার্সে অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন কোম্পানির প্রায় ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। পরে এসব কীটনাশক জব্দ করা হয় এবং দোকান মালিক মো. আ. সালামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে অনিয়ম থেকে বিরত থাকতে দুই প্রতিষ্ঠানকেই সতর্ক করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত