সুনামগঞ্জ সদর উপজেলার হাসনাবাদ টুকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬০০ লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় চোলাইমদ প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে রতন রবিদাস (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটক রতন রবিদাস সুনামগঞ্জ সদর উপজেলার হাসনাবাদ টুকেরঘাট গ্রামের মৃত শিবচরণ রবিদাসের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রতন রবিদাসের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘর থেকে ৫ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ৬০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদক উৎপাদন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬