২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেধাবী শিক্ষার্থী ইফতেখার আহাম্মেদ ওহি। তার এই অর্জনে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
ওহি ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।
ওহির বাবা আশরাফ উদ্দিন আহাম্মেদ ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা শিরিন আক্তার আশা একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও)-এর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। দুই সন্তানের মধ্যে ওহি বড়।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই ওহি পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণার ফলেই সে এই সাফল্য অর্জন করেছে।
ওহির এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ইফতেখার আহাম্মেদ ওহি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬