শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চলন্ত রিকশা থেকে গ্রেফতার

সুনামগঞ্জে ৩ কেজি গাঁজাসহ আটক ২ মাদক কারবারি

ছাব : চেকপোস্ট

সুনামগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের আব্দুজ জহুর ওভারব্রিজের পশ্চিম পাশে একটি চলন্ত রিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় রিকশায় থাকা অবস্থায় ৩ কেজি গাঁজাসহ আব্দুল কাদির ২৩ ও রাকিবুল হাসান২৩-কে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল কাদির দোয়ারাবাজার উপজেলার লামাছানিয়া গ্রামের বাসিন্দা এবং রাকিবুল হাসান সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ সারণির ১৯ও ৪১ ধারায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

#সুনামগঞ্জ #বাংলাদেশ_সংবাদ #মাদকবিরোধী_অভিযান

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে ৩ কেজি গাঁজাসহ আটক ২ মাদক কারবারি

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সুনামগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের আব্দুজ জহুর ওভারব্রিজের পশ্চিম পাশে একটি চলন্ত রিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় রিকশায় থাকা অবস্থায় ৩ কেজি গাঁজাসহ আব্দুল কাদির ২৩ ও রাকিবুল হাসান২৩-কে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল কাদির দোয়ারাবাজার উপজেলার লামাছানিয়া গ্রামের বাসিন্দা এবং রাকিবুল হাসান সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ সারণির ১৯ও ৪১ ধারায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত