‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।
শনিবার (৯ মে) সকালে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এই মেলায় জেলার ১২টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। মেলায় ৩৩টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তিনির্ভর প্রকল্প ও মডেল প্রদর্শন করা হচ্ছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (১০ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক সেমিনার এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬