বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদকবিরোধী স্লোগানে রঙিন আয়োজন

সুনামগঞ্জে মাদকবিরোধী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি : চেকপোস্ট

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে শহরের শিশু একাডেমিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নেয়। ক গ্রুপে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা ‘আমার প্রিয় বিদ্যালয়’ বিষয়ে চিত্রাঙ্কন করে। খ গ্রুপে ৪র্থ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ‘খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগান নিয়ে অংশ নেয়। গ গ্রুপে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘মাদক থেকে দূরে থাকি, আমার জীবন আমি গড়ি’ বিষয় নিয়ে চিত্রাঙ্কন করে। এছাড়া ঘ গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা উন্মুক্ত বিষয়ে চিত্রাঙ্কন করে।

প্রতিযোগিতার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।

এসময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Image

#সুনামগঞ্জ #মাদকবিরোধী_অভিযান #চিত্রাঙ্কনপ্রতিযোগিতা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সুনামগঞ্জে মাদকবিরোধী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে শহরের শিশু একাডেমিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নেয়। ক গ্রুপে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা ‘আমার প্রিয় বিদ্যালয়’ বিষয়ে চিত্রাঙ্কন করে। খ গ্রুপে ৪র্থ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ‘খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগান নিয়ে অংশ নেয়। গ গ্রুপে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘মাদক থেকে দূরে থাকি, আমার জীবন আমি গড়ি’ বিষয় নিয়ে চিত্রাঙ্কন করে। এছাড়া ঘ গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা উন্মুক্ত বিষয়ে চিত্রাঙ্কন করে।

প্রতিযোগিতার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।

এসময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত