সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
ডিএনসি, জেলা কার্যালয়, সুনামগঞ্জ ‘খ’ সার্কেলের কর্মকর্তারা সেখানে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে সুনামগঞ্জগামী ‘সুরাব অ্যান্ড সামি এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালান।
এ সময় বাসের ২৩, ২৪ ও ২৯ নম্বর আসনে থাকা তিন যাত্রীর শরীরের পেটের ওপর শার্টের নিচে কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।
মামলার বাদী ডিএনসির উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬