শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জব্দ ২টি মোবাইল ফোন

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বড় সেতুর ওপর সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. জালাল মিয়া (৪৫) এবং একই গ্রামের সুবুরের ছেলে শাহজাহান মিয়া (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুনামগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর বড় সেতুতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। এ ছাড়া তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এএসআই খাদেম, এএসআই ইসমাইল হোসেন ও কনস্টেবল কওসার আহমেদ অংশ নেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#ডিবি_পুলিশ #সুনামগঞ্জের_খবর #ইয়াবাসহ_গ্রেপ্তার

চেকপোস্ট

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বড় সেতুর ওপর সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. জালাল মিয়া (৪৫) এবং একই গ্রামের সুবুরের ছেলে শাহজাহান মিয়া (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুনামগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর বড় সেতুতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। এ ছাড়া তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এএসআই খাদেম, এএসআই ইসমাইল হোসেন ও কনস্টেবল কওসার আহমেদ অংশ নেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত