রোববার, ০১ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অস্ত্র আইনে মামলা

খুলনায় বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ‘আশিক গ্রুপের’ ২ সদস্য

ছবি : চেকপোস্ট

খুলনা নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে নগরীর সদর থানাধীন চানমারি শিপইয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।

এসআরবি-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিবি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৩টা ৩৫ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ওই দুইজনকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

#খুলনার_খবর #অস্ত্রসহ_গ্রেপ্তার #এসআরবি৬

চেকপোস্ট

রোববার, ০১ নভেম্বর ২০২৬

খুলনায় বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ‘আশিক গ্রুপের’ ২ সদস্য

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

খুলনা নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে নগরীর সদর থানাধীন চানমারি শিপইয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।

এসআরবি-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিবি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৩টা ৩৫ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ওই দুইজনকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত