রোববার, ০১ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংগঠন শক্তিশালী করতে এ উদ্যোগ

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা

ছবি : চেকপোস্ট

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- (বিএনপি)
‎
‎সোমবার (২৭ অক্টোবর, ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া ১  নাসিরনগরের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ হান্নান এবং সাধারণ সম্পাদক কে.এম বশির উদ্দিন তুহিন স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং দলকে তৃণমূলে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
‎সভায় আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক শৃঙ্খলা, সদস্য সংগ্রহ এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেওয়া হবে।
‎
‎উপজেলার ১৩টি ইউনিয়নকে ৭ দিনে ভাগ করে এই সভার আয়োজন করা হয়েছে। সভার স্থান সংশ্লিষ্ট ইউনিয়ন নেতৃবৃন্দ নির্ধারণ করবেন।
‎
‎১. শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬:
· ‎সকাল ১০ ঘটিকায় - ৪ নং গোয়ালনগর ইউনিয়ন
· ‎বিকাল ৩ ঘটিকায় - ১ নং চাতলপাড়া ইউনিয়ন
‎
‎২. শনিবার, ৩১ অক্টোবর ২০২৬:
· ‎সকাল ১০ ঘটিকায় - ১৩ নং ধরমন্ডল ইউনিয়ন
· ‎বিকাল ৩ ঘটিকায় - ৯ নং চাপরতলা ইউনিয়ন
‎
‎৩. রবিবার, ১ নভেম্বর ২০২৬:
· ‎সকাল ১০ ঘটিকায় - ৮ নং গুনিয়াউক ইউনিয়ন
· ‎বিকাল ৩ ঘটিকায় - ১২ নং হরিপুর ইউনিয়ন
‎
‎৪. সোমবার, ২ নভেম্বর ২০২৬:
· ‎সকাল ১০ ঘটিকায় - ২ নং ভলাকুট ইউনিয়ন
· ‎বিকাল ৩ ঘটিকায় - ৩ নং কুন্ডা ইউনিয়ন
‎
‎৫. মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬:
· ‎সকাল ১০ ঘটিকায় - ৭ নং ফান্দাউক ইউনিয়ন
· ‎বিকাল ৩ ঘটিকায় - ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন
‎
‎৬. বুধবার, ৪ নভেম্বর ২০২৬:
· ‎সকাল ১০ ঘটিকায় - ১০ নং গোকর্ণ ইউনিয়ন
· ‎বিকাল ৩ ঘটিকায় - ৫ নং নাসিরনগর সদর ইউনিয়ন
‎
‎৭. বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬:
· ‎বিকাল ৩ ঘটিকায় - ১১ নং পূর্বভাগ ইউনিয়ন
‎
‎এ বিষয়ে নাসিরনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, দলকে সুসংগঠিত করতে এবং তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি সভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
‎
‎তারা সংশ্লিষ্ট সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে নিজ নিজ ইউনিয়নের সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
‎

#নাসিরনগর_বিএনপি #সাংগঠনিক_সভা #ব্রাহ্মণবাড়িয়ার_খবর

চেকপোস্ট

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত