বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নতুন কমিটি ঘোষণা

সুনামগঞ্জে ছাত্রদলের নতুন কমিটিতে আনন্দ মিছিল

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতিও ধন্যবাদ জানান তারা।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদীর আহমদ, রেজাউল হক, এটিএম হেলাল, রায়হান উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ অন্য নেতারা।

সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

#সুনামগঞ্জ #ছাত্রদল #বিএনপি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সুনামগঞ্জে ছাত্রদলের নতুন কমিটিতে আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত