রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তায় জোর

সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করানো হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সম্প্রতি চুরির ঘটনা প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন ও পুলিশের সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

সমিতির সদস্য মাইন উদ্দিন খন্দকার রাসেল স্বাগত বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খুশনুর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজ্বী জাকির হোসেন শাহিন, সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ এবং উকিলপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সালমান আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকার।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নবগঠিত কমিটির সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

#সুনামগঞ্জ #ব্যবসায়ী_সমিতি #উকিলপাড়া

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করানো হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সম্প্রতি চুরির ঘটনা প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন ও পুলিশের সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

সমিতির সদস্য মাইন উদ্দিন খন্দকার রাসেল স্বাগত বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খুশনুর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজ্বী জাকির হোসেন শাহিন, সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ এবং উকিলপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সালমান আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকার।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নবগঠিত কমিটির সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত