শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ মো. শাহজাহান

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে বিশ্ব নেতাদের অংশগ্রহণে নিউইয়র্কে চলছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। এই সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, সায়হাম গ্রুপের পরিচালক ও বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান।

মাধবপুর উপজেলার সাবেক এই জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

নিউইয়র্কের ব্যস্ত নগরীতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তার উপস্থিতি প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

এ সময় দেশের প্রতি ভালোবাসা ও রাজনৈতিক সহযাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন সৈয়দ মো. শাহজাহান। তার এই উপস্থিতির মধ্য দিয়ে দেশের বাইরে থেকেও মাধবপুর ও হবিগঞ্জের মানুষের সঙ্গে নিজের সম্পৃক্ততার বার্তা দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

মাধবপুরের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ হিসেবে সৈয়দ মো. শাহজাহানের নিউইয়র্কে এই উপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

চেকপোস্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ মো. শাহজাহান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে বিশ্ব নেতাদের অংশগ্রহণে নিউইয়র্কে চলছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। এই সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, সায়হাম গ্রুপের পরিচালক ও বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান।

মাধবপুর উপজেলার সাবেক এই জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

নিউইয়র্কের ব্যস্ত নগরীতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তার উপস্থিতি প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

এ সময় দেশের প্রতি ভালোবাসা ও রাজনৈতিক সহযাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন সৈয়দ মো. শাহজাহান। তার এই উপস্থিতির মধ্য দিয়ে দেশের বাইরে থেকেও মাধবপুর ও হবিগঞ্জের মানুষের সঙ্গে নিজের সম্পৃক্ততার বার্তা দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

মাধবপুরের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ হিসেবে সৈয়দ মো. শাহজাহানের নিউইয়র্কে এই উপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত