ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কনশাস কনজিউমার্স সোসাইটি এর লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রায়পুর উপজেলার দুই তরুণ সংগঠক সিফাত রহমান ও রাকিব আল হাসান গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটিতে সিফাত রহমানকে দপ্তর সম্পাদক এবং রাকিব আল হাসানকে পরিকল্পনা বিষয়ক সম্পাদক করা হয়েছে।
সোমবার ৪ মে সংগঠনটির নির্বাহী পরিচালক গোলাম রহমান ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। কমিটিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হাসান সোহেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার ফিরোজ আলম।
এছাড়া সহ-সভাপতি হিসেবে আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জামাল উদ্দিন ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন এবং ট্রেজারার হিসেবে মো. হাবিবুর রহমান দায়িত্ব পালন করবেন।
বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন রিসার্চ ও মনিটরিং সেল সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক গাজী আলম শাকিল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তানিয়া আফরিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেন তানভীর, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান তুষার এবং আইন বিষয়ক সম্পাদক এনামুল হক খান নাবিলসহ আরও অনেকে।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল মালেক মিজান, মো. ইসমাইল খান সুমন, রেজাউল হোসেন রিমন, আব্দুল বাতেন ও আব্দুল ওয়াহেদ।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে কনশাস কনজিউমার্স সোসাইটি CCS দেশে ভোক্তা অধিকার রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটি ৬৪টি জেলাসহ বিভিন্ন পর্যায়ে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬