ইরানে সামরিক অভিযান শেষের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়েছে। এর পরিবর্তে এখন “প্রজেক্ট ফ্রিডম” নামে একটি মানবিক উদ্যোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র।এই নতুন উদ্যোগের লক্ষ্য হলো উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া নাবিক ও বেসামরিক মানুষদের উদ্ধার করা। বিশেষ করে হরমুজ প্রণালী এলাকায় সৃষ্ট সংকটের কারণে বহু দেশের নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।
রুবিও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরিস্থিতিতে প্রায় ৮৭টি দেশের মানুষ প্রভাবিত হয়েছেন। ইরানের সঙ্গে আলোচনা ছিল অত্যন্ত জটিল এবং হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।