রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

জেনে নিন কোন শিশুরা পাবে না

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কারা পাবে ক্যাপসুল?

ছিবি: চেকপোস্ট

দীর্ঘ প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর সারা দেশে আবার শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একদিনের এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে বয়সভেদে দুই ধরনের ক্যাপসুল দেওয়া হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

যেসব শিশু ক্যাপসুল পাবে না

  • যেসব শিশুর বয়স এখনও ৬ মাস পূর্ণ হয়নি
  • গত ২৮–৩০ দিনের মধ্যে অন্য কোনো কারণে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে।
  • গুরুতর অসুস্থ বা হাসপাতালে ভর্তি রয়েছে এমন শিশু।

যেসব অবস্থায় ক্যাপসুল খাওয়ানো যাবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, শিশুর হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া বা অপুষ্টি থাকলেও সাধারণত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিরাপদ।

বাংলাদেশে শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধে ১৯৭৩ সাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি চালু হয়। পরবর্তী সময়ে এটি জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হয় এবং ২০০৩ সাল থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নামে পরিচালিত হতে থাকে। ২০২৫ সালের মার্চে কার্যক্রমটি বন্ধ হলেও ২০২৬ সালে পুনরায় চালু করা হয়েছে।

#স্বাস্থ্যসেবা #শিশুস্বাস্থ্য #ভিটামিনএ_প্লাস

চেকপোস্ট

রোববার, ২৮ জুন ২০২৬

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কারা পাবে ক্যাপসুল?

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

দীর্ঘ প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর সারা দেশে আবার শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একদিনের এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে বয়সভেদে দুই ধরনের ক্যাপসুল দেওয়া হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

যেসব শিশু ক্যাপসুল পাবে না

  • যেসব শিশুর বয়স এখনও ৬ মাস পূর্ণ হয়নি
  • গত ২৮–৩০ দিনের মধ্যে অন্য কোনো কারণে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে।
  • গুরুতর অসুস্থ বা হাসপাতালে ভর্তি রয়েছে এমন শিশু।

যেসব অবস্থায় ক্যাপসুল খাওয়ানো যাবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, শিশুর হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া বা অপুষ্টি থাকলেও সাধারণত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিরাপদ।

বাংলাদেশে শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধে ১৯৭৩ সাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি চালু হয়। পরবর্তী সময়ে এটি জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হয় এবং ২০০৩ সাল থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নামে পরিচালিত হতে থাকে। ২০২৫ সালের মার্চে কার্যক্রমটি বন্ধ হলেও ২০২৬ সালে পুনরায় চালু করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত