শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

আইন অঙ্গনে শোকের ছায়া

সাবেক বার কাউন্সিল ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যু

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিল–এর সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মে) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

ইউসুফ হোসেন হুমায়ুন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগ–এর সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) –এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

#সুপ্রিমকোর্ট #ইউসুফহোসেনহুমায়ুন #বাংলাদেশবারকাউন্সিল

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

সাবেক বার কাউন্সিল ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিল–এর সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মে) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

ইউসুফ হোসেন হুমায়ুন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগ–এর সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) –এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত