বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভয়াবহ হত্যাকাণ্ডের উন্মোচন

সম্পত্তির দ্বন্দ্বে মা-ছেলে খুন! ২ বছর পর পুকুরে কঙ্কাল উদ্ধার

পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে মা ও তার শিশুপুত্রকে হত্যার দুই বছর পর তাদের কঙ্কাল উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৪ মে) উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের একটি পুকুর থেকে ভেকু মেশিন ব্যবহার করে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে নোমান (৯)। তারা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী ও সন্তান।

সিআইডি জানায়, ২০২৪ সালের জানুয়ারিতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৎছেলে রাজু, সাগর এবং নাতি টিপু মিলে তাদের হত্যা করে। পরে লাশ গুম করতে পুকুরে মাটিচাপা দেওয়া হয়।

দীর্ঘ তদন্ত ও গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দুই বছর পর কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছে সিআইডি।

#সিআইডি #নোয়াখালী #মা_ছেলে_হত্যা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সম্পত্তির দ্বন্দ্বে মা-ছেলে খুন! ২ বছর পর পুকুরে কঙ্কাল উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে মা ও তার শিশুপুত্রকে হত্যার দুই বছর পর তাদের কঙ্কাল উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৪ মে) উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের একটি পুকুর থেকে ভেকু মেশিন ব্যবহার করে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে নোমান (৯)। তারা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী ও সন্তান।

সিআইডি জানায়, ২০২৪ সালের জানুয়ারিতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৎছেলে রাজু, সাগর এবং নাতি টিপু মিলে তাদের হত্যা করে। পরে লাশ গুম করতে পুকুরে মাটিচাপা দেওয়া হয়।

দীর্ঘ তদন্ত ও গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দুই বছর পর কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয় বলে জানিয়েছে সিআইডি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত