শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

শিবপুরে নিহত তিন পরিবারের পাশে পুটিয়া ইউনিয়ন পরিষদ, আর্থিক সহায়তা প্রদান

ছবি : চেকপোস্ট

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের তিন গরু ব্যবসায়ীর পরিবারের পাশে দাঁড়িয়েছে পুটিয়া ইউনিয়ন পরিষদ। একই সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ এক যুবকের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার এবং প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন নিহতদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের হাতে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন বিল্লাল হোসেন, খোরশেদ মিয়া ও মঞ্জুর মিয়া। এ সময় তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পরিষদের প্রতিনিধিরা।

এছাড়া শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের সাত্তার মিয়ার ছেলে রায়হান, যিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন, তার চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে রায়হানের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এ সময় বক্তারা রায়হানের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, সামাজিক ও মানবিক ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোর দিশারী সামাজিক সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক কারিম আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Image

#শিবপুর #নরসিংদী #মানবিক_সহায়তা

চেকপোস্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শিবপুরে নিহত তিন পরিবারের পাশে পুটিয়া ইউনিয়ন পরিষদ, আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের তিন গরু ব্যবসায়ীর পরিবারের পাশে দাঁড়িয়েছে পুটিয়া ইউনিয়ন পরিষদ। একই সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ এক যুবকের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার এবং প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন নিহতদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের হাতে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন বিল্লাল হোসেন, খোরশেদ মিয়া ও মঞ্জুর মিয়া। এ সময় তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পরিষদের প্রতিনিধিরা।

এছাড়া শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের সাত্তার মিয়ার ছেলে রায়হান, যিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন, তার চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে রায়হানের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এ সময় বক্তারা রায়হানের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, সামাজিক ও মানবিক ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোর দিশারী সামাজিক সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক কারিম আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত