বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

একাধিক স্থানে হামলার দাবি ইরানের

ইরানে ফের মার্কিন হামলা, বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ

বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি স্থাপনা। ছবি : সংগৃহীত

ইরানের উপকূলীয় বুশেহর প্রদেশে আবারও সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চালানো এ হামলায় বুশেহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকাও রয়েছে। তবে পারমাণবিক স্থাপনাটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, হামলায় উপকূলীয় একটি জেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটম নতুন দুটি ইউনিট নির্মাণের কাজ করছে।

আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের তথ্য অনুযায়ী, আগের রাতের মার্কিন হামলায় ইরানের পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন নৌ সদস্যও রয়েছেন। এর পাল্টা জবাবে আইআরজিসি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতভর হামলা ও পাল্টা হামলার পর বৃহস্পতিবার দুপুরে বুশেহর প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই প্রদেশে একটি গুরুত্বপূর্ণ বন্দর, বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং সামরিক স্থাপনা রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত দুই রাতে তারা ইরানে প্রায় ১৭০টি হামলা চালিয়েছে। এর মধ্যে সর্বশেষ অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌ সক্ষমতা এবং সামরিক রসদসহ প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

#যুক্তরাষ্ট্র #ইরান #মধ্যপ্রাচ্য_সংকট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইরানে ফের মার্কিন হামলা, বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ইরানের উপকূলীয় বুশেহর প্রদেশে আবারও সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চালানো এ হামলায় বুশেহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকাও রয়েছে। তবে পারমাণবিক স্থাপনাটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, হামলায় উপকূলীয় একটি জেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটম নতুন দুটি ইউনিট নির্মাণের কাজ করছে।

আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের তথ্য অনুযায়ী, আগের রাতের মার্কিন হামলায় ইরানের পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন নৌ সদস্যও রয়েছেন। এর পাল্টা জবাবে আইআরজিসি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতভর হামলা ও পাল্টা হামলার পর বৃহস্পতিবার দুপুরে বুশেহর প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই প্রদেশে একটি গুরুত্বপূর্ণ বন্দর, বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং সামরিক স্থাপনা রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত দুই রাতে তারা ইরানে প্রায় ১৭০টি হামলা চালিয়েছে। এর মধ্যে সর্বশেষ অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌ সক্ষমতা এবং সামরিক রসদসহ প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত