খুলনা রেলস্টেশনে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ৩টি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লা নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করা হয়।
আটক মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, সকালে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে এর মূল্য নিয়ে ভিন্ন হিসাবও পাওয়া গেছে। স্বর্ণের প্রকৃত ওজন ও মূল্য যাচাই শেষে চূড়ান্ত তথ্য নিশ্চিত করা হবে।
রেলওয়ে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে। সেটি স্বর্ণ চোরাচালান বা এ ধরনের কোনো অপরাধসংক্রান্ত কি না, তা ক্রাইম ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এ যাচাই করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ মোল্লা দাবি করেছেন, তিনি ঢাকা থেকে ট্রেনে খুলনায় এসে নেমেছেন এবং সেখান থেকে নড়াইল যাওয়ার পরিকল্পনা ছিল। তবে উদ্ধার হওয়া স্বর্ণের উৎস ও তার বক্তব্য নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানান, প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে স্বর্ণের উৎস, সম্ভাব্য চোরাচালান চক্র এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
খুলনা রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেতু সালাম খান বলেন, ৩টি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লাকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬