নরসিংদীর শিবপুর উপজেলা থেকে চুরি হওয়া তিন বছরের শিশু উম্মে হানিকে দুই দিন পর জীবিত উদ্ধার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ১৭ মে রবিবার রাতে সিলেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিবপুর মডেল থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়ার নির্দেশনায় এসআই অনুপ নাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, ১৭ মে রাত ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শরীফা খাতুন (২৯)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে উম্মে হানী (৩)কে জীবিত উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী মোঃ নিজাম উদ্দিন (৪২)-কে পরে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৬ মে রাতে শিবপুর কলেজ গেট এলাকার একটি বাসা থেকে শিশু উম্মে হানীকে চুরি করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা (নং-২১, তারিখ ১৬/৫/২০২৬) দায়ের করা হয়েছে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬