শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্যারিয়ার নিয়ে প্রশিক্ষণ

শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে হাবিপ্রবিতে ‘Axiom Camp 1.0’ অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-তে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ‘Axiom Camp 1.0’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের ৩৪৩ নম্বর কক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণে Academic Presentation Skills, Documentation, Leadership, Communication, Volunteering, Career Pathway Development এবং CV Writing বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল কালাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত দক্ষতা ভবিষ্যতে শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Aspire Bangladesh-এর প্রতিষ্ঠাতা সাদমান খান, Aspire National Board-এর সাধারণ সম্পাদক রাহাত হোসেন এবং রোটার‌্যাক্ট ক্লাব অব হাবিপ্রবির সভাপতি সিয়াম শান্ত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।

#হাবিপ্রবি #AxiomCamp #SkillDevelopment

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে হাবিপ্রবিতে ‘Axiom Camp 1.0’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-তে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ‘Axiom Camp 1.0’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের ৩৪৩ নম্বর কক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণে Academic Presentation Skills, Documentation, Leadership, Communication, Volunteering, Career Pathway Development এবং CV Writing বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল কালাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত দক্ষতা ভবিষ্যতে শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Aspire Bangladesh-এর প্রতিষ্ঠাতা সাদমান খান, Aspire National Board-এর সাধারণ সম্পাদক রাহাত হোসেন এবং রোটার‌্যাক্ট ক্লাব অব হাবিপ্রবির সভাপতি সিয়াম শান্ত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত