হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় সিমনা ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল প্রশাসনের নজর এড়িয়ে ছড়া থেকে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিয়াপাড়া এলাকার সিমনা ছড়ার বিভিন্ন পয়েন্টে ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। পরে উত্তোলন করা বালু বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।
এভাবে বালু উত্তোলনের ফলে ছড়ার পাড় ভাঙন, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং আশপাশের গ্রামীণ রাস্তা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সিলিকা বালু উত্তোলন করা হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দিনের পর দিন ছড়া থেকে বালু তুলে নেওয়া হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। দ্রুত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সিমনা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬