রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রেষ্ঠদের সম্মাননা

শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, জনসচেতনতায় গুরুত্বারোপ

ছবি : চেকপোস্ট

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

এ সময় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, মেডিকেল অফিসার ডা. গালিব, দুলালপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক এখলাছুর রহমান ভূঁইয়া, জয়নগর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আল আমিন, পরিবার কল্যাণ পরিদর্শিকা তাছমেরী জাহান, কমিউনিটি মেডিকেল উপসহকারী কর্মকর্তা ওসমান গনী, পরিবার কল্যাণ সহকারী সেলিনা কিবরিয়াসহ শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

#শিবপুর #পরিবারপরিকল্পনা #বিশ্বজনসংখ্যাদিবস

চেকপোস্ট

রোববার, ১২ জুলাই ২০২৬

শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, জনসচেতনতায় গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

এ সময় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, মেডিকেল অফিসার ডা. গালিব, দুলালপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক এখলাছুর রহমান ভূঁইয়া, জয়নগর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আল আমিন, পরিবার কল্যাণ পরিদর্শিকা তাছমেরী জাহান, কমিউনিটি মেডিকেল উপসহকারী কর্মকর্তা ওসমান গনী, পরিবার কল্যাণ সহকারী সেলিনা কিবরিয়াসহ শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত